পাঁচবিবিতে যুবকদের মাঝে ছাত্রনেতার ফুটবল বিতরণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২৫ আগষ্ট/মাদক প্রতিরোধে, অনলাইন জুয়া, মোবাইল গেম খেলা ও মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সবল শরীর গঠনের লক্ষে যুবকদের হাতে ফুটবল তুলে দিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোঃ আল-ইমরান মন্ডল।
“ক্রীড়া শক্তি ক্রীড়া বল, মাদক ছেড়ে মাঠে চলে” এমন প্রতিপাদ্যে এ ছাত্রদল নেতা নিয়মিত জয়পুরহাটের পাঁচবিব উপজেলার বিভিন্ন খেলার মাঠে ফুটবল, ক্রিকেট, কাবাডি সহ বিভিন্ন টুর্নামেন্ট ও সামাজিক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, যেহেতু মাদক যুব সমাজকে ধ্বংস করে ও ভবিষ্যৎ জীবনে অন্ধকার নেমে আসে এজন্য যুবকদের আলোর পথে ফিরিয়ে আনতে যুবকদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করছি। গত শুক্রবার বিকালে উপজেলার রায়পুর তেঁতুলতলা ও সোমবার চকশিমুলীয়া গ্রামের স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ও যুবকদের মাঝে ফুটবল বিতরণ করেন এ ছাত্রনেতা।
ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও পাড়া মহল্লায় ফুটবল সহ খেলাধুলার সামগ্রী বিতরণ করবেন বলেও জানান। ফুটবল বিতরণ কালে জেলা ছাত্রদল নেতা ইমরানের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন যুবদল নেতা মোঃ আমিনুল ইসলাম, মোঃ ভুট্টু ইসলাম, মোঃ হারুনুর রশিদ, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুব আলম, ছাত্রদল নেতা মোঃ একরামুল মন্ডল, মোঃ তানজিমুল ইসলাম ও মোঃ মানিক মন্ডল।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































